যুদ্ধবিরতির সময় আমরা কোনো মিসাইল হামলা করিনি: ইরান
ছবি: সংগৃহীত
০৭:৩৭ এএম | ১০ এপ্রিল, ২০২৬
কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলার খবরের পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী অন্য কোনো দেশের দিকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়েনি।
ইরানের সংবাদ সংস্থা ফারস-এ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, কুয়েতে হামলার খবরটি যদি সত্য হয়ে থাকে, তবে তা নিঃসন্দেহে জায়নবাদী শত্রু (ইসরায়েল) অথবা যুক্তরাষ্ট্রের কাজ।
একই সঙ্গে বিবৃতিতে সংস্থাটি দৃঢ়তার সঙ্গে জানায়, ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে বা হামলা চালায়, তবে তা গোপন রাখা হবে না; বরং দাপ্তরিক বিবৃতির মাধ্যমে তা 'সাহসের সঙ্গে ঘোষণা করা হবে।
এসএস/এসএন