গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাবে ১১ দল: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত
০১:৩৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন চালিয়ে যাবে জামায়াতসহ ১১ দল বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে জামায়াতের টঙ্গী শাখার কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের পর ফ্যাসিবাদের পথে হাটতে শুরু করেছে সরকার, যা দেশকে রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় লোক বসিয়ে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইছে সরকার। এ সময় বিএনপির এমপিদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান তিনি, না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের হুশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
কেএন/এসএন