© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে শান্তি আলোচনার মাঝেই মায়ামিতে ইউএফসি উপভোগ করতে গেলেন ট্রাম্প-রুবিও

শেয়ার করুন:
পাকিস্তানে শান্তি আলোচনার মাঝেই মায়ামিতে ইউএফসি উপভোগ করতে গেলেন ট্রাম্প-রুবিও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ এএম | ১২ এপ্রিল, ২০২৬
পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলার সময়ই ভিন্ন এক দৃশ্যে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। একদিকে, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা, অন্যদিকে, মায়ামিতে ইউএফসি ফাইট উপভোগ করতে গেলেন প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

ফাইট এরিনাতে প্রবেশের পরপরই ট্রাম্পের কানে কিছু বলতে দেখা যায় রুবিওকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এমন এক ভিডিও।

এর আগে শনিবার (১১ এপ্রিল) মায়ামির উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে পাকিস্তানে চলা আলোচনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হোক বা না হোক: বিষয়টি তার কাছে 'বিশেষ কোনো পার্থক্য তৈরি করে না'।

কেএন/এসএন

মন্তব্য করুন