২০ এপ্রিল বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৯:৩২ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশন উদ্ধোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর ২০ এপ্রিলের কর্মসূচিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দরে উপস্থিতি ও বগুড়া জেলার পুলিশ লাইনস্ হেলিপ্যাডের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে যাত্রা করবেন। এরপর সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ‘শুভ উদ্বোধন করবেন। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম ও বাঘবাড়ী নশিপুরের অবস্থিত চৌকিরদহ খালে, খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে যাবেন
এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হবেন।
এমআর/টিকে