© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপসাগরীয় বন্দরগুলো হয় সবার জন্য, না হয় কারোর জন্যই নয়: ইরান

শেয়ার করুন:
উপসাগরীয় বন্দরগুলো হয় সবার জন্য, না হয় কারোর জন্যই নয়: ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
পারস্য উপসাগর এবং ওমান সাগরের বন্দরগুলো হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নতুবা কারও জন্যই নিরাপদ থাকবে না বলে ঘোষণা দিয়েছে ইরান।

দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি আজ এই বার্তা প্রকাশ করেছে।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশের জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ করা এবং আইনগত অধিকার রক্ষা করা তাদের একটি স্বাভাবিক কর্তব্য।

তারা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে, তবে সাফ জানিয়ে দিয়েছে যে কোনো শত্রু-সমর্থিত জাহাজকে এই প্রণালী দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না।

তবে অন্যান্য জাহাজকে ইরানের প্রচলিত নিয়মনীতি সাপেক্ষে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি জাতি ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে শত্রুপক্ষের অব্যাহত হুমকির প্রেক্ষিতে বর্তমান যুদ্ধাবস্থা শেষ হওয়ার পরেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে একটি স্থায়ী ব্যবস্থা বলবৎ রাখা হবে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ আরোপকে 'বেআইনি' ও 'জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি ইরানের বন্দরগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তবে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

সূত্র: আলজাজিরা

এমআর/টিকে  

মন্তব্য করুন