© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

শেয়ার করুন:
গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স। স্থানীয় সময় রবিবার ঐতিহাসিক লুক্সেমবার্গ গার্ডেনে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত প্রবাসীরা সংহতি প্রকাশ করেন।

সমাবেশে প্রবাসীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। শান্তিপূর্ণ এই কর্মসূচি থেকে তারা জানান, জাতীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোটই এখন সময়ের দাবি।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে গণভোটের কোনো বিকল্প নেই। নগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গণভোট একটি আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতি। বর্তমান প্রেক্ষাপটে জনগণের সরাসরি রায় গ্রহণের মাধ্যমেই গণতান্ত্রিক ধারাকে আরো শক্তিশালী করা সম্ভব।

সভাপতির বক্তব্যে ইফতেসাম চৌধুরি বলেন, ‘জনগণের মৌলিক অধিকার রক্ষায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স রাজপথে নেমেছে।

আমরা দাবি জানাচ্ছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে গণভোটের পথ প্রশস্ত করে। জনগণের মতামতকে অবজ্ঞা করে কোনো সিদ্ধান্তই সফল হতে পারে না।’

ভারপ্রাপ্ত সদস্যসচিব কাওসার আহমেদ তার বক্তব্যে বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এনসিপি তাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখবে।

সংগঠনের আহ্বায়ক ইফতেসাম চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্যসচিব কাওসার আহমেদ। মানববন্ধনে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক এবং সম্মানিত সদস্য শাহজাহান আজিজ, ইমাদ উদ্দিন, আবু হুরায়রা, উজ্জ্বল হোসেন, ফেরদৌস আহমেদ ও আব্দুল্লাহ আফ্রিদি প্রমুখ।

টিকে/

মন্তব্য করুন