© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষামন্ত্রীর পাশে বসেই অব্যাহতির খবর পেলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি

শেয়ার করুন:
শিক্ষামন্ত্রীর পাশে বসেই অব্যাহতির খবর পেলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ভিসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার নাটকীয়তা হলো- যে সময় প্রজ্ঞাপন জারি করা হয়, সে সময় তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে উপস্থিত ছিলেন। ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানান, তিনি সেমিনারে অংশগ্রহণ করছিলেন এবং কিছুক্ষণ আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পারেন যে তিনি আর ভিসি পদে নেই। তাকে মূলপদে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পূর্বের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী তাকে যবিপ্রবির ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে মূলপদে ফেরত পাঠানো হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছিল। এতে সভাপতিত্ব করছিলেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত ভিসি নিজেই।


ইউটি/টিএ

মন্তব্য করুন