© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় কথিত পীর শামিম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় থানায় মামলা

শেয়ার করুন:
কুষ্টিয়ায় কথিত পীর শামিম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় থানায় মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ায় কথিত পীর শামিম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই ফজলুর রহমান এ মামলা দায়ের করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান রাত ৯টা ৫০ মিনিটের দিকে মামলাটি এন্ট্রি করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার ফিলিপনগর এলাকায় কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক দরবার শরিফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় মারধর করা হয় নিজেকে পীর হিসেবে দাবি করা শামীম রেজাকে। মারধরের শিকার হন দুই অনুসারীও।

স্থানীয়দের অভিযোগ, গত ৫-৬ বছর ধরে শামীম ইসলামের নাম ব্যবহার করে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও গান-বাজনা করে মরদেহ দাফন করাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন।

এসকে/এসএন

মন্তব্য করুন