© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আনাদোলু জানিয়েছে, ফাতেমেহ মোহাজেরানি রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেন, ‘আমাদের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, তার একটি হলো যুদ্ধের ক্ষতিপূরণের প্রশ্ন। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল।

তবে ২৭০ বিলিয়ন ডলারের এই হিসাব চূড়ান্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করতে হয়।'

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় হাজার হাজার মানুষ নিহত ও আহত হন। এর জবাবে তেহরান ইসরাইল, ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালায়। এরপর গত সপ্তাহে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। 

এরই মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় ২১ ঘণ্টা বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

এমআর/টিএ 

মন্তব্য করুন