রিয়ালকে থামাতে বায়ার্ন স্কোয়াডে বড় চমক
ছবি: সংগৃহীত
০২:১৫ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বাধিক শিরোপাধারীরা এখন কষছে নানা ছক। বারবার হট ফেভারিটের তকমা লাগিয়ে দাপট দেখানো রিয়াল মাদ্রিদ এবার সমীকরণ ও যদি-কিন্তুর মারপ্যাঁচে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরে যাওয়া আলভারো আরবেলোয়ার শিষ্যরা বুধবার রাতে ফিরতি লেগে খেলতে নামবে আলিয়াঞ্জ অ্যারেনাতে।
ঘরের মাঠে কঠিন লড়াইয়ের আগে ভক্তদের সুসংবাদ দিয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। তিনি নিশ্চিত করেছেন, জামাল মুসিয়ালা শুরুর একাদশে থাকার জন্য ফিট আছেন। এছাড়া সার্জ গ্রানব্রিকে এই ম্যাচে পাওয়া যাবে।

মুসিয়ালা প্রসঙ্গে কোম্পানি বলেন, ‘সবকিছু ঠিকঠাক চলছে। তার উন্নতি সঠিক পথেই আছে।’ অন্যদিকে গ্রানব্রি সম্পর্কে জানান, ‘সেন্ট পাউলির বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে কালকের জন্য সবাই প্রস্তুত।’
প্রথম লেগে বার্নাব্যুতে দুর্দান্ত খেলা মাইকেল ওলিস সম্পর্কেও উচ্চ প্রশংসা করেন কোম্পানি। তিনি বলেন, ‘সবাই দেখছি সে (ওলিসে) কতটা ফর্মে। আমি নিশ্চিত ও একদিন সেরাদের একজন হবে। তবে এই মুহূর্তে ও সঠিক পথেই আছে।’
সমর্থকদের ভূমিকা নিয়ে বায়ার্ন বস বলেন, ‘আমি এই স্টেডিয়ামে প্রতিপক্ষ হিসেবে খেলেছি এবং জানি এই গ্যালারি কী করতে পারে। আমার চাওয়া, কাল যেন সব সমর্থক আমাদের পাশে থাকে।’
এমআই/টিএ