© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে কী বললেন জাতিসংঘের মহাসচিব?

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে কী বললেন জাতিসংঘের মহাসচিব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে। পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাও ‘খুবই গুরুত্বপূর্ণ’।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে তিনি এসব কথা বলেন।

লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে আন্তোনিও গুতেরেস বলেন, ‘সারা বিশ্বে এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে। শক্তি প্রয়োগের নিয়মগুলো উপেক্ষা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ সংকটের কোনো সামরিক সমাধান নেই। জোরালো সদিচ্ছা নিয়ে অবশ্যই আলোচনা পুনরায় শুরু করতে হবে। একইসঙ্গে যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে।’


ইউটি/টিএ 

মন্তব্য করুন