© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ দিনের মধ্যেই আবারও ইরানের সাথে শান্তি আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

শেয়ার করুন:
২ দিনের মধ্যেই আবারও ইরানের সাথে শান্তি আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্থগিত হওয়া আলোচনা আগামী দুই দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা পুনরায় পাকিস্তানে আলোচনায় বসতে যথেষ্ট আগ্রহী।' এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সেই আলোচনা কোনো প্রকার চুক্তি বা সমঝোতা ছাড়াই শেষ হয়।

এদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, তেহরান ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় বৈঠকে বসার ব্যাপারে ইরান কোনো ঐকমত্যে পৌঁছেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এসএস/টিএ

মন্তব্য করুন