বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত
১০:৪৭ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
বাহরাইনে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (এপ্রিল) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, মরদেহ সৎকারের জন্য পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে। এদিকে, স্বজনরা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মরদেহ দেশে আনতে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে মরদেহ আনতে সহযোগিতা করা হয়।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ।
এসএস/টিএ