© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনের জ্বালানি ঘাটতি পূরণে প্রস্তুত রাশিয়া

শেয়ার করুন:
চীনের জ্বালানি ঘাটতি পূরণে প্রস্তুত রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
চীনের জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি।

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ল্যাভরভ বলেন, “চীনসহ যেসব দেশ আমাদের সঙ্গে ন্যায্য ও পারস্পরিক লাভজনকভাবে কাজ করতে আগ্রহী, তাদের জন্য উদ্ভূত সম্পদের ঘাটতি রাশিয়া নিঃসন্দেহে পূরণ করতে পারবে।” খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক “অটুট” রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে শক্তিশালী স্থিতিশীলতা তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়ায় যুক্তরাষ্ট্রের অবরোধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপে পড়তে পারে। এরই মধ্যে ওয়াশিংটন ঘোষণা দিয়েছে, চলমান অবরোধের কারণে বেইজিং যাতে ইরানের তেল কিনতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

এই পরিস্থিতিতে রাশিয়ার এমন প্রস্তাব বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেএন/টিএ

মন্তব্য করুন