© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র সফরে এপস্টিন ভুক্তভোগীদের সঙ্গে দেখা করছেন না ব্রিটিশ রাজা: বিবিসি

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র সফরে এপস্টিন ভুক্তভোগীদের সঙ্গে দেখা করছেন না ব্রিটিশ রাজা: বিবিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৪ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রে আসন্ন রাষ্ট্রীয় সফরে যৌন অপরাধী জেফ্রি এপস্টিন-এর ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না ব্রিটেনের রাজা বলে নিশ্চিত করেছেন বাকিংহাম প্যালেস-এর একটি সূত্র। সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের সময়ই এই তথ্য জানানো হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিলে হতে যাওয়া এই সফরে রানি ক্যামিলা নারীর প্রতি সহিংসতা ও গৃহ নির্যাতনবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই সফরে যাচ্ছেন রাজা চার্লস তৃতীয়। বিশেষ করে ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের বৈরি অবস্থানের কারণে কূটনৈতিক পরিস্থিতি কিছুটা জটিল।

তবে প্রাসাদের সূত্রগুলো বলছে, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে রাজা চার্লস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যে সম্পর্ক বহু প্রেসিডেন্ট ও বহু রাজত্বকাল অতিক্রম করেও টিকে আছে।

ব্রিটিশ রাজার এই সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় সহায়ক হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র।

তিনি বলেন, 'আমরা ঘনিষ্ঠ মিত্র। বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও, এই সম্পর্কের গুরুত্ব কমে না। বহু দশক ধরেই উভয় পক্ষ এ সম্পর্ক থেকে লাভবান হয়ে আসছে।' 

মঙ্গলবার প্রকাশিত সফরের বিস্তারিত তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে রাজার বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, হোয়াইট হাউসে তাদের (রাজা ও রানির) সম্মানে আয়োজিত হবে রাষ্ট্রীয় নৈশভোজ।

ওয়াশিংটন সফরের গুরুত্বপূর্ণ দিক হিসেবে মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন রাজা, যা এই সফরের কূটনৈতিক হাইলাইট হিসেবে দেখা হচ্ছে।

কেএন/টিএ

মন্তব্য করুন