© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

শেয়ার করুন:
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রুবেল হোসেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। লম্বা সময় দলের বাইরে থাকা এই পেসার এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।


আজ বুধবার ( ১৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। তবে আপাতত তিনি ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানান। 



তার ফেসবুক পোস্টটি বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- 


আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।

এমআর/টিকে 






মন্তব্য করুন