© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

শেয়ার করুন:
বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২০ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
ওমরাহ হজ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি বলেছেন, বুধবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দায় যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামী। তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টেড ছিল। এ কারণে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

দুপুর ২টা ১০ মিনিটে তাকে অফলোড করে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে ইমিগ্রেশন পুলিশ। পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।

ইউটি/টিএ 

মন্তব্য করুন