আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
ছবি: সংগৃহীত
০২:১৭ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা থাকাকালীন নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় উল্লেখ করে সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।
বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব সমালোচনা করেন।
মাহফুজ লেখেন, 'আজকে হাসনাতের সংসদে ‘আকুতি’ দেখে মনে পড়ল যে, রামগঞ্জ-লক্ষীপুরের উন্নয়নের জন্য ৪/৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি। তাদের সঙ্গে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে, একটি রাজনৈতিক দলের চাপে/সিদ্ধান্তে উনারা আমার এলাকায়/আমাকে কোন সহযোগিতা করেননি।'
তিনি লেখেন, ‘হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর, আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীরা! খোদা তাদের মঙ্গল করুন। অন্তরীণ সরকার কীভাবে চলত, এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হলো। গুঞ্জন আর নানা হিসাবের বাইরে তো অনেক সত্য আছে!!’
শেষে মাহফুজ লেখেন, 'পুনশ্চঃ আমি যে মাদ্রাসায় ৮ বছর পড়েছি, যে মাদ্রাসা আমার বাবা লীগ কর্তৃক বেদখল হওয়া পর্যন্ত ১৫ বছর পরিচালনা করেছেন, সে মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি। কারণ, আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে! আর, সে রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা পায় যে হাসি!!'
ইউটি/টিএ