© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পোর্টিং সিপির বিপক্ষে ড্র করেও সেমিতে আর্সেনাল

শেয়ার করুন:
স্পোর্টিং সিপির বিপক্ষে ড্র করেও সেমিতে আর্সেনাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্পোর্টিং সিপির বিপক্ষে গোল শূন্যতে ড্র করলেও প্রথম লেগের ১-০ ব্যবধানের জয়টিই গানারদের এনে দিয়েছে শেষ চারের টিকিট।

পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে আর্সেনাল। আর প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে নেয় মোট ১৬টি শট। এর মধ্যে অনটার্গেটে ছিল মাত্র একটি। অন্যদিকে ৪৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখে স্পোর্টিং সিপি। আর আর্সেনালের গোলবার বরাবর শট নেয় ১০টি, লক্ষ্যে ছিল একটি।

লিসবনে প্রথম লেগে কাই হাভার্টজের গোলে জয় পাওয়ায় ঘরের মাঠে কিছুটা স্বস্তিতে ছিল আর্সেনাল। তবে স্পোর্টিং সিপি শুরু থেকেই আর্সেনালকে চাপে রাখার চেষ্টা করে। আর্সেনালও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, যার মধ্যে লিয়ান্দ্রো ট্রোসার্ডের একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ দিকে স্পোর্টিং গোলের দারুণ সুযোগ পেলেও গোলরক্ষক ডেভিড রায়া এবং রক্ষণের দৃঢ়তায় বিপদ কাটায় গানাররা।



সেমিফাইনালে আর্সেনালের সামনে এখন কঠিন বাধা। তাল লড়বে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। স্প্যানিশ এই ক্লাবটি গত মঙ্গলবার বার্সেলোনাকে ৩-২ অ্যাগ্রিগেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আর্সেনাল আগামী ৩০ এপ্রিল প্রথম লেগের ম্যাচে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে খেলতে যাবে এবং ৬ মে এমিরেটসে হবে ফিরতি লেগ।

এদিকে নিজ নিজ যোগ্যতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরাসি ক্লাব পিএসজি এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে লিভারপুলকে ৪-০ ব্যবধানে পেছনে ফেলে পিএসজি। আর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে দুই ম্যাচ মিলিয়ে ৬-৪ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। ফলে ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন-পিএসজি।

টিজে/টিএ 

মন্তব্য করুন