একটি রাজনৈতিক দলের চাপে উপদেষ্টারা সহযোগিতা করেননি : মাহফুজ আলম
ছবি: সংগৃহীত
০৪:২৩ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, একটি রাজনৈতিক দলের চাপে উপদেষ্টারা আমাকে কোনো সহযোগিতা করেননি। বুধবার (১৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সংসদে রাস্তার উন্নয়নের হাসনাত আবদুল্লাহর আকুতির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, আজকে হাসনাতের সংসদে 'আকুতি' দেখে মনে পড়ল যে, রামগঞ্জ-লক্ষীপুরের উন্নয়নের জন্য ৪ থেকে ৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি।
তিনি আরও লেখেন, এতটুকু বলতে পারি যে, একটি রাজনৈতিক দলের চাপে উনারা আমাকে কোনো সহযোগিতা করেননি। হাসনাত বলছেন, এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ। খোদা তাদের মঙ্গল করুন। অন্তরীণ সরকার কীভাবে চলত, এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হল। গুঞ্জন আর নানা হিসাবের বাইরে তো অনেক সত্য আছে।
মাহফুজ আলম লেখেন, আমি যে মাদ্রাসায় ৮ বছর পড়েছি, যে মাদ্রাসা আমার বাবা লীগ কর্তৃক বেদখল হওয়া পর্যন্ত ১৫ বছর পরিচালনা করেছেন, সে মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি। কারণ, আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। আমি তো অযোগ্য উপদেষ্টাই বটে। আর, সে রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা পায় যে হাসি।
ইউটি/টিএ