© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, তিনি দরদ দিয়ে প্রেম দিয়ে সকল জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেয়া বক্তব্যে এসব কথা জানান মন্ত্রী।
 
মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার-এ কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্য নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী দরদ দিয়ে সকল জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চান বলেও জানান তিনি।
 
এসময় পরবর্তীতে বিবেচনার আশ্বাস দিয়ে সিদ্ধিরগঞ্জে হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানান তিনি। পরে উত্থাপন করা সংসদ সদস্য সেই প্রস্তাব প্রত্যাহার করেন।

এসএস/এসএন

মন্তব্য করুন