© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে হাম-রুবেলার জরুরি টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
বাংলাদেশে হাম-রুবেলার জরুরি টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের শিশুদের জন্য ইউনিসেফের মাধ্যমে ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার জরুরি টিকা সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
 
বার্তায় জানানো হয়, এ কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা দেয়া হবে, যা পাঁচ বছরের কম বয়সি ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।
 
এতে আরও বলা হয়, উদ্যোগটি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র অংশ হিসেবে নেয়া হয়েছে। বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশকেই নিরাপদ রাখে,  বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

কেএন/এসএন

মন্তব্য করুন