নতুন সভাপতি তামিমের সঙ্গে কী কথা হলো মিরাজের?
ছবি: সংগৃহীত
০৩:০১ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
চলতি মাসেই বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল। এরপর ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলতে দেখা গেছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজর আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ।

সেখানে নতুন সভাপতির সঙ্গে কী কথা হয়েছে জানিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ বলেন, 'প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি শুধু এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।'

পরে দলের অনুশীলন নিয়ে মিরাজ বলেন, 'গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন আমরা করেছি এবং বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি।'
'আমরা তো অনুশীলন করেছি এবং গত তিন সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি। পেশাদার হিসেবে বাইরে কী হয় এটা আমাদের ঐরকম মাথায় প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা।'
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করার কথা জানিয়ে মিরাজ বলেন, 'শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষ্যটা ঐভাবে সেট করা উচিত। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজের কথা চিন্তা করলে আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জেতার জন্য।'
এসএন