© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে : ডিএমপি কমিশনার

শেয়ার করুন:
ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে : ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। ঢাকা মহানগরে কোনো অপরাধ যেন সংঘটিত হতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। ফুট পেট্রল জোরদার করতে হবে। থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করতে হবে।

তিনি বলেন, জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে। মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত আইনি সেবা থানা থেকে পায় তা নিশ্চিত করতে হবে। মাসিক অপরাধ সভায় মার্চ মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

এবি/টিএ

মন্তব্য করুন