সরকারের ফ্যাসিবাদী আচরণ হাসিনার সময়ের চেয়েও ভয়ঙ্কর হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
১০:৫৬ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
অতীতের হাসিনা সরকারের ফ্যাসিবাদ থেকেও বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ ভয়ঙ্কর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ড. শফিকুর রহমান। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জেলা আমীর সম্মেলন’ অুনষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জেলা আমীর সম্মেলন’আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের আমির। বক্তব্যে নির্বাচনে ব্যাপাক কারসাজি হয়েছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, ‘যোগসাজশের ফলে, নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’
সংসদে স্পিকারের ভূমিকা ও সরকারের অধ্যাদেশ বাস্তবায়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘সরকার নিজেদের সুবিধা মতো অধ্যাদেশ উত্থাপিত করেছে, যা যা নিজেদের প্রয়োজন তাই তারা মেনেছে।’
এসময় গণভোট বাস্তবায়ন না করায় সমলাচনা করেন জামায়াত আমির শফিকুর রহমান। জনগণের দাবি সংসদে বাস্তবায়ন না হলে রাজপথেই আদায় করার হুঁশিয়ারি দেন ড. শফিকুর রহমান।
এসএস/এসএন