লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব
ছবি: সংগৃহীত
০২:৪১ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন সৌদি আরব।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি লেবাননের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের নেতৃত্বাধীন লেবানন সরকার এবং সংসদের স্পিকার নাবিহ বেরির গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়েছে।
ইসরায়েল ও লেবাননের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া শুরু হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতির মেয়াদ প্রাথমিকভাবে ১০ দিন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এর সময়সীমা বাড়তে পারে।
কেএন/এসএন