© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি ও আইসিটি খাতে সহযোগিতা করতে চায় আমেরিকা : অর্থমন্ত্রী

শেয়ার করুন:
জ্বালানি ও আইসিটি খাতে সহযোগিতা করতে চায় আমেরিকা : অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫১ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশকে সহযোগিতায় উন্নয়ন সহযোগীদের বিশেষ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, ভোগ্যপণ্য সরবরাহ ও আইসিটি খাতে সহযোগিতা করতে চায় আমেরিকা।


আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বিশ্বব্যাংক ও ইউএস চেম্বার ভবনে এক গোলটেবিল বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান। এদিন, একাধিক বৈঠকে অংশ নেয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল।

আলোচনায় উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। এছাড়া আমেরিকার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান, আটলান্টিক কাউন্সিল এবং জাইকার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি, ভোগ্যপণ্য ও আইসিটি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ নিয়ে আমেরিকার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যেকোনো সংকটে বাংলাদেশকে এডিবি, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীরা সহায়তা দিতে আগ্রহী।

আরআই/এসএন

মন্তব্য করুন