যুদ্ধবিরতির পর লেবাননের পাশে থাকার ঘোষণা পর্তুগালের
ছবি: সংগৃহীত
০৭:১০ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পর্তুগাল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি তাঁর পর্তুগিজ সমকক্ষ পাওলো রাঙ্গেলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে লেবাননের বর্তমান পরিস্থিতি এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাও আলোচনায় উঠে এসেছে। বৈঠকের পর পাওলো রাঙ্গেল বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পর্তুগালের পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে লেবাননের অগ্রযাত্রাকে সমর্থন করেন।
রাঙ্গেলের মতে, এই পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে টেকসই সমাধান সম্ভব হতে পারে। এতে স্থিতিশীলতা বাড়বে এবং দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটতে পারে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দেশটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।
এবি/টিএ