© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

শেয়ার করুন:
হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত, তবে ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, হরমুজ সম্পূর্ণ উন্মুক্ত ও ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে।

তিনি বলেছেন, ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০ শতাংশ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত শুধু ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ সম্পূর্ণ বলবৎ থাকবে। তিনি আরও দাবি করেন, এই প্রক্রিয়া ‘খুব দ্রুত এগিয়ে যাবে’ কারণ অধিকাংশ বিষয় আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

সূত্র: আল-জাজিরা

এমআই/টিএ

মন্তব্য করুন