© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে স্বপদে বহাল, অব্যাহতির আদেশ প্রত্যাহার

শেয়ার করুন:
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে স্বপদে বহাল, অব্যাহতির আদেশ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে আগের মতো স্বাভাবিক সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

সালাউদ্দিন তানভীরকে পাঠানো চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে সাময়িকভাবে দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে আরও বলা হয়, পরবর্তীতে ওই অভিযোগসমূহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা কর্তৃক বিস্তারিত অনুসন্ধান, যাচাই-বাছাই ও পর্যালোচনা সম্পন্ন হয়। বিশেষত দুর্নীতি ও কমিশন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক আপনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, যেহেতু আপনার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হয়নি, সেহেতু ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সাংগঠনিক নীতিমালার আলোকে আপনার বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানোর নোটিশ এবং সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হলো। অতএব, আপনাকে পূর্বের ন্যায় স্বাভাবিক সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। একইসঙ্গে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে। 


এবি/টিএ

মন্তব্য করুন