© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

শেয়ার করুন:
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫১ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
নীলফামারীতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিনে (ইনকিউবেটর) বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন খোকন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন খোকন ওই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে আনোয়ার হোসেন বাড়িতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

চওড়া বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান মো আবুল খায়ের বিটু বলেন, আজকে (শুক্রবার) সন্ধ্যার দিকে মুরগির বাচ্চা ফুটানোর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন