ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাবে যুক্তরাজ্যের ৭৫ এমপির স্বাক্ষর
ছবি: সংগৃহীত
০৪:২৯ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
গাজা, দখলকৃত পশ্চিম তীর ও লেবাননে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। খবর আলজাজিরার।
লেবার পার্টির সংসদ সদস্য রিচার্ড বার্গন সহকর্মী এমপিদের এই প্রস্তাবে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রস্তাবটিতে ইতোমধ্যে ৭৫ জন এমপি স্বাক্ষর করেছেন।
এই প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) মুখপাত্র ব্রেন্ডন ও’হারা, লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এবং যুক্তরাজ্যের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরান।
প্রস্তাবটির মাধ্যমে গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এমআর/টিএ