সমস্যা শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৬:৩১ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালী পরিস্থিতি শান্ত হওয়ার পর ন্যাটোর কাছ থেকে তিনি একটি ফোন পান। সেখানে তারা জানতে চায়, যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না।
হরমুজ প্রণালি পরিস্থিতির অবসান ঘটার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাকে ফোন করে সাহায্যের প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ন্যাটোকে 'কাগুজে বাঘ' আখ্যা দিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং তাদের 'দূরে থাকতে' বলেছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন। ওই পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালি পরিস্থিতি শান্ত হওয়ার পর ন্যাটোর কাছ থেকে তিনি একটি ফোন পান। সেখানে তারা জানতে চায়, যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না।
জবাবে ট্রাম্প তাদের চরম তিরস্কার করেছেন বলে উল্লেখ করেন। পোস্টে তিনি লেখেন, 'হরমুজ প্রণালির পরিস্থিতি এখন শেষ হওয়ার পর, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না, তা জানতে চেয়ে ন্যাটোর কাছ থেকে আমি একটি ফোন পেয়েছি। আমি তাদের দূরে থাকতে বলেছি, যদি না তারা কেবল নিজেদের জাহাজে তেল ভরতে চায়।'
সংকটের সময় ন্যাটোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ওই পোস্টে আরও লেখেন, 'প্রয়োজনের সময় তারা কোনো কাজেই আসেনি, একটি কাগুজে বাঘ!'
আইকে/টিএ