© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলোচনা বন্ধ করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু ছিল ভুল: ব্রিটিশ অর্থমন্ত্রী

শেয়ার করুন:
আলোচনা বন্ধ করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু ছিল ভুল: ব্রিটিশ অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি ভুল বলে মন্তব্য করেছেন। এতে বিশ্ব আরও নিরাপদ হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি করছে তিনি তার সঙ্গেও একমত নন বলে জানান।

ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে রিভস এসব কথা বলেন। তিনি বলেন, এই যুদ্ধ বিশ্বের অর্থনীতিকে অস্থির করে দিয়েছে এবং মানুষের জীবনযাত্রার মান খারাপ করে দিয়েছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বলেন, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা বন্ধ করে যুদ্ধ শুরু করেছেন। কিন্তু এর ফলে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। তিনি প্রশ্ন করেন, আমরা কি কয়েক সপ্তাহ আগের চেয়ে এখন বেশি নিরাপদ? তার জবাব, না।

রিভস বলেন, ‘প্রশ্নটি ইরানি সরকারকে আপনি পছন্দ করেন কি না, তা নিয়ে নয়। আমি ব্যক্তিগতভাবে ইরানি সরকারকে খুবই অপছন্দ করি। বরং প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তনটি চাইছেন, তা কীভাবে অর্জন করবেন।’

রিভস আরও বলেন, ‘কূটনৈতিক পথ খোলা ছিল, যোগাযোগ চলছিল এবং আনুষ্ঠানিক আলোচনাও হচ্ছিল। সেই আলোচনা বন্ধ করে দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া একটি ভুল ছিল। কারণ, আমি মোটেও নিশ্চিত নই যে, কয়েক সপ্তাহ আগের তুলনায় আমরা আজ বেশি নিরাপদ আছি কি না।’

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী খোলা ছিল। এখন সেটা বন্ধ হয়ে গেছে, যা জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। তিনি দ্রুত সেই জলপথ আবার খোলার আহ্বান জানান।

ব্রিটেনের এই মন্ত্রী মনে করেন, যুদ্ধের চেয়ে কূটনীতির মাধ্যমেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা সম্ভব। তার মতে, সংঘাত বাড়ানোর চেয়ে পরিস্থিতি শান্ত করাই এখন সবচেয়ে জরুরি।

এদিকে, ইরানের যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ওপর ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। তিনি বাণিজ্য চুক্তি ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন। তবে স্টারমার বলেছেন, তিনি এতে ভয় পাবেন না।

রিভস বলেছেন, 'বন্ধুরা একমত না হলেও সমস্যা নেই। বন্ধুরা একে অপরের কাছে সত্যি কথা বলতে পারে।'

সূত্র: পার্সটুডে

টিজে/টিএ 

মন্তব্য করুন