© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরি 'ইউএসএস জেরাল্ড ফোর্ড' আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য জানিয়েছে।

সংবেদনশীল এই অভিযান নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, ইউএসএস জেরাল্ড ফোর্ড মিসরের সুয়েজ খাল অতিক্রম করে বর্তমানে লোহিত সাগরে টহল দিচ্ছে। এই রণতরির সাথে 'ইউএসএস মহান' এবং 'ইউএসএস উইনস্টন চার্চিল নামে দুটি ডেস্ট্রয়ারও রয়েছে।

এর আগে রণতরিটির লন্ড্রি স্পেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মেরামতের জন্য এটিকে পূর্ব ভূমধ্যসাগর থেকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছিল। মেরামত শেষে লোহিত সাগরে এর উপস্থিতির ফলে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর শক্তি ও উপস্থিতি আরও বৃদ্ধি পেল। বর্তমানে আরব সাগরে 'ইউএসএস আব্রাহাম লিংকন' নামের আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, 'ইউএসএস জর্জ বুশ' নামে তৃতীয় আরও একটি রণতরি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। সেটি বর্তমানে দক্ষিণ আফ্রিকার উপকূলে অবস্থান করছে। কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ইউএসএস জেরাল্ড ফোর্ড সম্প্রতি ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি হিসেবে রেকর্ড গড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই
এসএস/টিএ

মন্তব্য করুন