© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুনিয়া কাঁপানোদের তালিকায় রণবীর কাপুর, আছেন ইরানের নির্মাতাও

শেয়ার করুন:
দুনিয়া কাঁপানোদের তালিকায় রণবীর কাপুর, আছেন ইরানের নির্মাতাও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৬ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির বার্ষিক তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। তার সঙ্গে আরও আছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা জেনি এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা।

প্রতিবছরের মতো এবারও শিল্পী, পথপ্রদর্শক, প্রভাবশালী শক্তি, প্রতীক, নেতা ও উদ্ভাবক- এই ছয়টি বিভাগে বিশ্বের সেরা ১০০ জনকে নির্বাচন করেছে সাময়িকীটির সম্পাদকমণ্ডলী।

শিল্পী বিভাগে জায়গা পেয়েছেন জেনি, কেকে পামার, নোয়া ওয়াইল, ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি, বেনিসিও দেল তোরো এবং রণবীর কাপুরসহ অনেকে। জাফর পানাহিকে ঘিরে প্রকাশিত নোটে তার সেন্সরশিপের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই ও সিনেমার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।



প্রভাবশালী শক্তি বিভাগে স্থান পেয়েছেন অভিনেতা বেন স্টিলার ও জো সালদানা, মডেল আনক ইয়াই, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান সুন্দর পিচাই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিডকালীন আলোচনার সহসভাপতি প্রেশাস মাতসোসো ও অ্যান-ক্লেয়ার অ্যামপ্রুসহ আরও অনেকে।

প্রতীক বিভাগে জায়গা পেয়েছেন কেট হাডসন, হিলারি ডাফ ও ইথান হক। অলিম্পিক স্বর্ণজয়ী ফিগার স্কেটার এলিসা লিউ এবং ভিক্টোরিয়া বেকহামও রয়েছেন এই তালিকায়।

নেতা বিভাগে শীর্ষে রয়েছেন পোপ লিও চতুর্দশ। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহসহ আরও অনেকেই আছেন এই তালিকায়।

উদ্ভাবক বিভাগে রয়েছেন যুক্তরাষ্ট্রের নারী আইস হকি দলের খেলোয়াড় হিলারি নাইট, রন্ধনশিল্পী বিকাশ খান্না এবং ফর্মুলা ওয়ান তারকা ল্যান্ডো নরিসসহ অনেকে।

বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী এই ১০০ ব্যক্তির তালিকা আবারও প্রমাণ করলো সংস্কৃতি, রাজনীতি, প্রযুক্তি ও বিনোদনের জগতে কারা নেতৃত্ব দিচ্ছেন সময়কে।

কেএন/টিএ

মন্তব্য করুন