© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ

শেয়ার করুন:
আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কারাগারসমূহের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কারা অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা-১ শাখা) মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কারাগারের জরুরি প্রয়োজনে দিনে ও রাতে যেকোনো সময় বন্দি চলাচল, বন্দিকে হাসপাতালে প্রেরণ, বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে কারাগারের যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়। তাছাড়া অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহলদারী ও বিভিন্ন অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়।

এমতাবস্থায়, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের জরুরি সেবা অব্যাহত রাখার সুবিধার্থে উল্লিখিত দপ্তরসমূহের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নিমিত্ত পেট্রোল পাম্পসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এমআর/টিএ   

মন্তব্য করুন