জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি
ছবি: সংগৃহীত
১২:৫৯ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার সরকারের প্রতি সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি।
বার্তায় বলা হয়, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে, বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা। নতুন এ মূল্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে। এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা।
এমআর/টিএ