© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননের নিরাপত্তা অঞ্চলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের

শেয়ার করুন:
লেবাননের নিরাপত্তা অঞ্চলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
দক্ষিণ লেবাননের তথাকথিত “নিরাপত্তা অঞ্চল”-এ ইসরাইলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর মিডল ইস্ট আইয়ের।

তিনি বলেন, এসব অভিযানের লক্ষ্য হলো ইসরাইলি সেনা ও সীমান্তবর্তী শহরগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, সেনাবাহিনী ৫৫টি গ্রামকে ঘিরে একটি ইয়েলো লাইন নির্ধারণ করেছে, যেখানে বাসিন্দাদের ফিরে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, বৈরুতে হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম বলেছেন, শুধুমাত্র প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতি হতে পারে না; এটি উভয় পক্ষের হতে হবে।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে দেশের আলোচনার প্রস্তুতি এবং অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন