© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেতানিয়াহুর জন্য যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার

শেয়ার করুন:
নেতানিয়াহুর জন্য যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যা ‘আমেরিকার জনগণ চায় না’ এবং এতে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।

এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ’ বলে আখ্যা দেন। বলেন, ‘ট্রাম্প এমনভাবে নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে চান, যেন তিনি ইচ্ছামতো যে কারও বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করতে পারেন।’

হ্যারিস আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছিল যে জোট ও বন্ধুত্বগুলোকে রক্ষা করতে পারবেন, তবে তিনি তা থেকে সরে এসেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা-যেমন সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা’র গুরুত্বকে শুধু উপেক্ষাই করেননি, বরং প্রকাশ্যে তা তুচ্ছ করেছেন।

অন্যদিকে, নেতানিয়াহু এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলেই কি কেউ মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ কী করতে হবে তা বলে দিতে পারে?’

এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ট্রাম্প নিজেই নিয়েছেন।

এমআই/টিকে

মন্তব্য করুন