© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিবের যোগদান

শেয়ার করুন:
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিবের যোগদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২০ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন। এসময় মন্ত্রী নবযোগদানকৃত সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে, গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কর্মকর্তা।

কেএন/টিকে

মন্তব্য করুন