© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করলো ইরান, নিষেধাজ্ঞা না মানলে হামলা

শেয়ার করুন:
হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করলো ইরান, নিষেধাজ্ঞা না মানলে হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোরসহ পুরো হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। পূর্বে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট 'ফি' প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

এসএস/টিকে

মন্তব্য করুন