© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করেনি কোনো তেলবাহী জাহাজ

শেয়ার করুন:
আজ হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করেনি কোনো তেলবাহী জাহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ এএম | ২০ এপ্রিল, ২০২৬
রান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। আজ রোববারের (১৯ এপ্রিল) শিপ ট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে আজই প্রথম এই জলপথ একদম স্থবির ছিল। এদিন কোনো তেলের ট্যাঙ্কারই এই প্রণালি অতিক্রম করেনি। খবর সিএনএনের। 

ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আজ দিনের শুরুর দিকে এলপিজি (এলপিজি) বহনকারী দুটি অনুমোদিত ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বের হওয়ার চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী সেগুলোকে ঘুরিয়ে দেয়। মূলত গতকাল শনিবার (১৮ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই এই কড়াকড়ি শুরু হয়।

শিপ ট্র্যাকিং সাইট ‘ম্যারিন ট্র্যাকারের’ ভিডিও চিত্রে দেখা গেছে, প্রণালির দুই প্রবেশপথে অসংখ্য জাহাজ নোঙর করে আছে। মানচিত্রে ছোট ছোট বৃত্তের মতো এই জটলাগুলো জাহাজের নিশ্চল অবস্থান নির্দেশ করছে। এছাড়া কিছু জাহাজকে প্রণালির ভেতরে প্রবেশ না করে সাগরে বারবার চক্কর দিতে দেখা গেছে। প্রণালির মূল চ্যানেলে বর্তমানে শুধুমাত্র কিছু ছোট টাগবোট ও ইরানি পতাকাবাহী নৌযান চলাচল করছে।

হরমুজ প্রণালি দিয়ে কোনো তেলের ট্যাঙ্কার চলাচল না করার অর্থ হলো বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের নৌ-অবরোধের কারণেই এই পথটি বন্ধ রয়েছে। যদিও ইরান দাবি করছে তারাই প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় সচল হবে কি না।

আরআই/টিএ

মন্তব্য করুন