© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে উদ্দেশ করে কড়া বার্তা, আলোচনা ব্যর্থ হলে ‘নাইস গাই’ থাকবেন না ট্রাম্প

শেয়ার করুন:
ইরানকে উদ্দেশ করে কড়া বার্তা, আলোচনা ব্যর্থ হলে ‘নাইস গাই’ থাকবেন না ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ এএম | ২০ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়ে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আর ‘মিস্টার নাইস গাই’ থাকা হবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরান ইস্যুতে নতুন করে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। খবর বিবিসির।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কূটনীতিক স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পাকিস্তান ইতোমধ্যে সম্ভাব্য বৈঠকের আয়োজন শুরু করেছে।

তবে এখনো ইরান আনুষ্ঠানিকভাবে এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে কোনো নিশ্চিত বার্তা দেয়নি। ফলে বৈঠকটি আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নিতে পারে।

অন্যদিকে, সাম্প্রতিক উত্তেজনার জেরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হয়েছে। গতকাল কিছু জাহাজে ইরানের হামলার পর ওই এলাকায় নৌ চলাচল স্থবির হয়ে পড়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন