সুরভি বিদ্যালয় ও স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের
ছবি: সংগৃহীত
০২:৪১ এএম | ২০ এপ্রিল, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার ও মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সুরভি বিদ্যালয় ও স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেছেন।
রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাস জানায়, তারা প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে তাদের আলোচনায় শিক্ষার সঙ্গে পুষ্টি ও স্বাস্থ্যকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার স্কুলটির উদ্যোগ এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে এ মডেলের গুরুত্ব তুলে ধরা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার ১৮ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।
আরআই/টিএ