© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘লাইক’ বির্তকের পর এবার স্ত্রী আনুশকার অভিমান ভাঙাতে ব্যস্ত বিরাট!

শেয়ার করুন:
‘লাইক’ বির্তকের পর এবার স্ত্রী আনুশকার অভিমান ভাঙাতে ব্যস্ত বিরাট!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
সামাজিক মাধ্যমের এক ‘লাইক’ ঘিরেই ফের আলোচনায় তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। জার্মান এক নেটপ্রভাবীর ছবিতে বিরাটের ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে জল্পনা, আর সেই আবহেই জনসমক্ষে ধরা দিলেন এই বহুল আলোচিত জুটি।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। জার্মান নেটপ্রভাবীর একটি ছবিতে ‘লাইক’ করেন বিরাট, যদিও পরে তা সরিয়েও দেন। এর আগেও পঞ্জাবি অভিনেত্রী অবনীত কৌর এর ছবিতে তার ‘লাইক’ নিয়ে চর্চা হয়েছিল। একের পর এক এমন ঘটনায় অনেক অনুরাগীর ধারণা, বিষয়টি নিয়ে হয়তো অসন্তুষ্ট হয়েছেন আনুশকা।

এই জল্পনার মধ্যেই বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন বিরাট ও আনুশকা। চলন্ত সিঁড়ি থেকে শুরু করে বিমানবন্দর চত্বর বিভিন্ন মুহূর্তে তাদের একসঙ্গে দেখা যায়। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে একটি দৃশ্য, যেখানে অনুষ্কার ব্যাগ হাতে নিয়ে এগোচ্ছেন বিরাট। অনেকেই সেটিকে মজা করেই ‘স্ত্রীর মান ভাঙানোর চেষ্টা’ বলে ব্যাখ্যা করছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ও ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা ব্যাখ্যা। কারও মতে, এটি নিছকই স্বাভাবিক মুহূর্ত, আবার কেউ কেউ মনে করছেন, সাম্প্রতিক বিতর্কের পর পরিস্থিতি সামাল দিতেই এই প্রকাশ্য উপস্থিতি।



অন্যদিকে আনুশকার ভূমিকাও নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু অনুরাগী। সাধারণত আলোকচিত্রীদের এড়িয়ে চলেন তিনি, এমনকি অনেক সময় ছবি না তোলার অনুরোধও করেন। তবে এ দিন সে রকম কিছু না করায় অনেকের ধারণা, ইচ্ছে করেই হয়তো এই উপস্থিতি মেনে নিয়েছেন তিনি।

এদিকে যে জার্মান নেটপ্রভাবীর ছবি ঘিরে এত আলোচনা, তিনিও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার মতে, একটি সাধারণ ‘লাইক’ কীভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠল, তা তিনি বুঝতে পারছেন না। বরং এই ঘটনা নিয়ে বিরাটের জন্যই তাঁর খারাপ লাগছে বলে জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে, একটিমাত্র ‘লাইক’ থেকেই যে কতটা আলোড়ন তৈরি হতে পারে, তারই নতুন উদাহরণ এই ঘটনা। আর তার মধ্যেই তারকা দম্পতির প্রতিটি মুহূর্ত এখন ভক্তদের কৌতূহলের কে।


পিআর/টিকে

মন্তব্য করুন