© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি মেঘনা আলম

শেয়ার করুন:
আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি মেঘনা আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদিও দীর্ঘদিন আলোচনায় থেকেও শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যদিও এতে মনোনয়ন পাননি আলোচিত অনেক প্রার্থী। এদের মধ্যে মেঘনা আলম ছাড়াও রয়েছেন– সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন এবং ফারজানা সিঁথিসহ অনেকে।

এমআই/টিকে

মন্তব্য করুন