© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনালি দিনের চিত্রনায়িকা রোজিনা'র জন্মদিন আজ

শেয়ার করুন:
সোনালি দিনের চিত্রনায়িকা রোজিনা'র জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
রওশন আরা রেণু যিনি রোজিনা নামেই পরিচিত। একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে চলচ্চিত্র জগতে আসেন।

১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ সিনেমার জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।



১৯৮৮ সালে তিনি আবার জাতীয় পুরস্কার লাভ করেন তবে সেটা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘জীবন ধারা’ সিনেমার জন্য।

শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন। সেই সাথে বাংলাদেশ সরকার তাঁকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।

এসএ/এসএন

মন্তব্য করুন