© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভ্যাম্পায়ার কল্পকাহিনির জনক ব্রাম স্টোকার'র ১১৪তম প্রয়াণ দিবস

শেয়ার করুন:
ভ্যাম্পায়ার কল্পকাহিনির জনক ব্রাম স্টোকার'র ১১৪তম প্রয়াণ দিবস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০২ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
আব্রাহাম ব্রাম স্টোকার একজন আইরিশ উপন্যাসিক, গল্পকার, ব্যারিস্টার এবং থিয়েটার ম্যানেজার। সারা বিশ্বের সাহিত্যপ্রেমী মানুষ যাকে চেনে 'কাউন্ট ড্রাকুলা'র স্রষ্টা হিসেবে।

তাঁর লেখা ড্রাকুলা (১৮৯৭) উপন্যাস এবং এর খলনায়ক গথিক ও ভ্যাম্পায়ার সাহিত্যের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এই উপন্যাস কিংবা শুধু সেই উপন্যাসের নাম চরিত্রের উপর ভিত্তি করে পরবর্তীতে প্রচুর সিনেমা, সিরিজ নির্মিত হয়েছে।

'ড্রাকুলা' ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি সৃষ্টি এবং একে ভ্যাম্পায়ার বিষয়ক কল্পকাহিনীর কেন্দ্রবিন্দু বলা হয়। 'কাউন্ট ড্রাকুলা' ভ্যাম্পায়ারদের সম্পর্কে প্রচলিত ধারণাকে গভীরভাবে প্রভাবিত করেছে; প্রায় সব ধরনের গণমাধ্যমে ৭০০ বারেরও বেশি উপস্থিতির কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ড্রাকুলা'কে সর্বাধিক চিত্রিত সাহিত্যিক চরিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।



স্টোকার এছাড়াও এক ডজন ভৌতিক এবং রহস্য উপন্যাস এবং উপন্যাসিকা লিখেছিলেন। যার মধ্যে রয়েছে- দ্য মিস্ট্রি অফ দ্য সি (১৯০২), দ্য জুয়েল অফ সেভেন স্টারস (১৯০৩) এবং দ্য লেয়ার অফ দ্য হোয়াইট ওয়ার্ম (১৯১১) ।

এসএ/এসএন

মন্তব্য করুন