প্রতিনিধি দল আসার আগেই পাকিস্তানে নামল ৬টি মার্কিন সামরিক বিমান
ছবি: সংগৃহীত
০৭:২৩ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের একটি উচ্চপর্যায়ের সফরের প্রস্তুতি হিসেবে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি মার্কিন সরকারি বিমান অবতরণ করেছে। ফ্লাইট ট্র্যাকিং বা বিমান চলাচল সংক্রান্ত তথ্য থেকে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
বিমানগুলো মূলত যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা সামগ্রী এবং অতিরিক্ত নিরাপত্তা সরঞ্জাম বহন করে এনেছে। বিমানগুলো ইসলামাবাদের প্রধান ভিআইপি প্রবেশপথ হিসেবে পরিচিত রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি রয়েছে। জানা যায়, গত ৪৮ ঘণ্টার মধ্যে চারটি বিমান অবতরণ করেছিল এবং বাকি দুটি বিমান আজ অবতরণ করেছে। সরঞ্জাম নামানোর পর বিমানগুলো এরই মধ্যে ফিরে গেছে।
মার্কিন প্রতিনিধি দলের আসন্ন সফরকে সামনে রেখে এই বিশেষ বিমানগুলো পাঠানো হয়েছে। সাধারণত উচ্চপর্যায়ের সফরের আগে নিরাপত্তা ও লজিস্টিক সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের অগ্রিম সরঞ্জাম পাঠিয়ে থাকে। উল্লেখ্য যে, নূর খান বিমান ঘাঁটিটি পাকিস্তানের বিমান বাহিনীর একটি কৌশলগত ঘাঁটি যা বিদেশি প্রতিনিধিদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়।
সূত্র: আল জাজিরা
টিজে/টিএ